শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › রাজশাহীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিমানবন্দরে রাসিক প্রশাসক ও নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন; পাশে উপস্থিত রয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সরকারি সফরে রাজশাহীতে আগমন উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি-কে উষ্ণ ফুলেল অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তিনি বিমানে রাজশাহী পৌঁছালে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে তাঁকে ফুলেল তোড়া দিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রতিমন্ত্রী পৌঁছানোর পর রাসিক প্রশাসক তাঁর সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাজশাহীর সার্বিক উন্নয়ন, বিশেষ করে এ অঞ্চলের নদী ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ এবং সেচ ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী রাজশাহীর উন্নয়নে সরকারের ধারাবাহিক সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৫ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার