সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ব্যাংকগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে, বাঁচিয়ে রাখতে হবে শিল্প খাত: রিজভী

ব্যাংকগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে, বাঁচিয়ে রাখতে হবে শিল্প খাত: রিজভী

favicon
উপচার ডেস্ক :-

বিগত ফ্যাসিবাদী সরকারের লাগামহীন লুটপাটের কারণে দেশের ব্যাংক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে আর্থিক খাত থেকে সব অর্থ লুট করে নেওয়া হয়েছে। ফলে ব্যাংকগুলো এখন ফাঁকা, শূন্য মাঠের মতো খাঁ খাঁ করছে। এমন সংকটময় বাস্তবতার মধ্য দিয়েই শিল্পকারখানা সচল করা এবং দেশের প্রধান রপ্তানি খাত বস্ত্র ও পোশাকশিল্পকে টিকিয়ে রাখার উদ্যোগ নিতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি) মিলনায়তনে পোশাক খাতের বিদ্যমান সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পোশাক ও বস্ত্র খাতের বহুমাত্রিক সংকট তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি, এলসি খোলার জটিলতা এবং বৈশ্বিক ক্রেতাদের নানাবিধ শর্ত পূরণের চাপে পড়ে শিল্প উদ্যোক্তারা এখন দিশেহারা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এসব বাধা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান করতে হবে। বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, দক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হলে রাষ্ট্রীয় কারখানাগুলোকেও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। এর জন্য আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এইবির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ শীর্ষ নেতৃবৃন্দ।

এদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে লুটপাট করে, আর্থিক খাত শূন্য করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং গুম-খুনের রাজত্ব কায়েমকারী পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনও থেমে নেই। নব্বইয়ের পরাজিত স্বৈরাচার আর চব্বিশের ফ্যাসিস্ট অপশক্তি একই সূত্রে গাঁথা। আজ প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে তাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আবহমানকাল ধরে এ দেশের মানুষ একে অপরের ধর্মীয় উৎসবে সৌহার্দ্যের সঙ্গে শামিল হয়েছে। তবে পরাজিত অপশক্তি দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অস্থিরতা ও নাশকতামূলক চক্রান্ত করতে পারে। এই ধরনের যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপির প্রতিটি নেতাকর্মীসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পূজা মণ্ডপগুলোতে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমানের সভাপতিত্বে স্মরণসভায় ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ও এজিএস নাজিম উদ্দিন আলমের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন নব্বইয়ের ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান হাবিব, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার