সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › 'সরকারকে শান্তিতে ঘুমাতে দেব না'
মেয়র প্রার্থী ঘোষণা করে ডা. শফিকুর রহমান

'সরকারকে শান্তিতে ঘুমাতে দেব না'

favicon
উপচার ডেস্ক :-
'সরকারকে শান্তিতে ঘুমাতে দেব না'
রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান।

রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মো. আবু সাদিককে (সাদিক কায়েম) মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসে। মোহাম্মদ সেলিম উদ্দিন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমিরের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মো. আবু সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)।

অনুষ্ঠানে উত্তরের প্রার্থী সেলিম উদ্দিনের পরিচয় তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে খাল ও বর্জ্য পরিষ্কারসহ জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে তাঁর ভূমিকা প্রশংসনীয়। দক্ষিণের প্রার্থী সাদিক কায়েমের নেতৃত্বের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ডাকসু যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক রূপ দিয়েছে, তেমনি দক্ষিণ ঢাকাকেও পরিকল্পিতভাবে সাজিয়ে তুলবেন তিনি।

সরকারের বিভিন্ন ব্যর্থতার কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় সরকার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে এবং জনগণ শান্তিতে ঘুমাবে—এটাই নিয়ম। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই দায়িত্ববোধ দেখা যাচ্ছে না। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, জনস্বার্থ রক্ষায় জামায়াত সরকারকে জবাবদিহিহীনভাবে ঘুমাতে দেবে না।

মিরপুরের ঐতিহ্যবাহী মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, রাতের আঁধারে প্রতিষ্ঠানটি ভাঙচুর ও সম্পদ লুণ্ঠনের পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে। জনগণের চোখে ধুলো দিতে একজন জনপ্রতিনিধিকে দিয়ে লোকদেখানো পদত্যাগ করানো হলেও তাঁকে দল থেকে বহিষ্কার কিংবা গ্রেপ্তার করা হয়নি। স্বাস্থ্যসেবা সচল রাখতে জামায়াত সেখানে অনুদান দিতে চাইলেও সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সহযোগিতা মিলছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ডেঙ্গু ও হামের মতো সংক্রামক ব্যাধি প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার তীব্র সমালোচনা করে তিনি জানান, দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের তা স্বীকার করে নেওয়া উচিত। এ ছাড়া বিমানবন্দরে অনিয়মের বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন) ও ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয় ও মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য দেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার