রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

favicon
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। ছবি: দৈনিক উপচার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকা–বগুড়া রুটের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার সংলগ্ন এলাকা থেকে স্থানীয় জনতা ও পুলিশের সমন্বিত পদক্ষেপে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে সাইদুল ইসলাম (২২), মুলীবাড়ী এলাকার বুদ্দু আকন্দের ছেলে নাজমুল আকন্দ (১৯), সয়দাবাদ পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার হাসান মোল্লার ছেলে মিরাজ মোল্লা (১৮), সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাকিব শেখ (১৮) এবং মুলীবাড়ী এলাকার শাহাজামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)।

পুলিশ প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে কামারখন্দ উপজেলার পলাশডাঙ্গা যুবশিবির স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে অন্তত ১৫ থেকে ১৭ জন নেতাকর্মী জড়ো হয়ে গোপনে একটি ঝটিকা মিছিলের মহড়া ও প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মহাসড়কে দায়িত্বরত পুলিশের নিয়মিত টহল দলের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা চালান।

পালিয়ে যাওয়ার একপর্যায়ে তাঁদের মধ্যে বেশ কয়েকজন পাশের তালুকদার বাজার এলাকায় সন্দেহজনকভাবে প্রবেশ করলে বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে আসে। পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করে তাৎক্ষণিকভাবে কামারখন্দ থানা পুলিশের টহল দলের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নাশকতা সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গোপনে মিছিল আয়োজনের অপচেষ্টা চালানো হচ্ছিল। আটককৃতদের থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক আইনি আনুষ্ঠানিকতা শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়ক ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার