রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › সাইবার ঝুঁকি প্রতিরোধে দেশে তৈরি নতুন প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘গোল্ডলাইফ শিল্ড’

সাইবার ঝুঁকি প্রতিরোধে দেশে তৈরি নতুন প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘গোল্ডলাইফ শিল্ড’

favicon
প্রযুক্তি ডেস্ক:

ব্যক্তিগত স্মার্টফোনের আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যাংক, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও করপোরেট প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার, স্পাইওয়্যার এবং সংঘবদ্ধ তথ্য চুরির মতো বৈশ্বিক হুমকি কার্যকরভাবে প্রতিরোধ করতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে আধুনিক সাইবার নিরাপত্তা সমাধান ‘গোল্ডলাইফ শিল্ড’ (Goldlife Shield)।

দেশীয় উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘এটিসি টেক লিমিটেড’ (ATC Tech Limited) তাদের জনপ্রিয় ‘গোল্ডলাইফ’ ব্র্যান্ডের অধীনে এই সমন্বিত নিরাপত্তা প্ল্যাটফর্মটি উন্মোচন করেছে। প্রায় এক দশক ধরে তথ্যপ্রযুক্তি খাতে আস্থার সঙ্গে পরিচালিত প্রতিষ্ঠানটি ব্যক্তিগত ব্যবহারকারী ও বৃহৎ এন্টারপ্রাইজ-উভয় স্তরের জন্যই তিনটি পৃথক সংস্করণ বাজারে এনেছে। এগুলো হলো ‘গোল্ডলাইফ শিল্ড মোবাইল’, ‘গোল্ডলাইফ শিল্ড ডেস্কটপ করপোরেট’ এবং বৃহৎ প্রতিষ্ঠানের জন্য ‘গোল্ডলাইফ শিল্ড এন্টারপ্রাইজ’।

প্ল্যাটফর্মটির অন্যতম বড় মাইলফলক হিসেবে সম্প্রতি গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে অ্যাপটির হালনাগাদ সংস্করণ ১.১.৩৫। মোবাইল সংস্করণটির অন্যতম শক্তিশালী বৈশিষ্ট্য হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অনলাইন ব্যাংকিং অ্যাপগুলোর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা পর্যবেক্ষণ। অনলাইন আর্থিক লেনদেনের সময় ব্যবহারকারীর অজান্তে কোনো ক্ষতিকর স্পাইওয়্যার, সন্দেহভাজন থার্ড-পার্টি অ্যাপ, অতিরিক্ত ডেটা পারমিশন বা অননুমোদিত অ্যাক্টিভিটি সচল রয়েছে কি না, তা মুহূর্তেই চিহ্নিত করে সতর্কবার্তা দেয় এই অ্যাপ্লিকেশন।

এ ছাড়া স্মার্টফোনের জন্য এতে সংযুক্ত রয়েছে নিরাপদ ডিএনএস-ভিত্তিক ওয়েব ফিল্টারিং, ফিশিং লিংক ও ক্ষতিকর ডোমেইন প্রতিরোধ ব্যবস্থা, অননুমোদিত কল রেকর্ডিং ও লোকেশন ট্র্যাকিং শনাক্তকরণ সুবিধা। অ্যাপ্লিকেশনটির ‘ফুল শিল্ড স্ক্যান’ ফিচার ডিভাইসের সামগ্রিক নিরাপত্তা বিশ্লেষণ করে শূন্য থেকে ১০০ স্কোরের মধ্যে একটি রিয়েল-টাইম নিরাপত্তা সূচক প্রদর্শন করে, যার মাধ্যমে সাধারণ গ্রাহকরা তাঁদের স্মার্টফোনের নিরাপত্তা ঝুঁকি সহজে পরিমাপ ও সংশোধন করতে পারেন।

কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য তৈরি ‘গোল্ডলাইফ শিল্ড ডেস্কটপ করপোরেট’ সংস্করণে অন্তর্ভুক্ত রয়েছে রিয়েল-টাইম ফাইল স্ক্যানিং, জিরো-ডে ম্যালওয়্যার ডিটেকশন, ক্ষতিকর র‍্যানসমওয়্যারের অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ, সিস্টেম স্টার্টআপ মনিটরিং, অনিরাপদ ইউএসবি ড্রাইভে ম্যালওয়্যার ব্লকিং এবং প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক ট্রাফিক নিরাপত্তা।

বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম ও করপোরেট খাতের কেন্দ্রীয় সুরক্ষায় তৈরি ‘গোল্ডলাইফ শিল্ড এন্টারপ্রাইজ’ সংস্করণে আধুনিক সাইবার ডিফেন্স মেকানিজম যুক্ত করা হয়েছে। এতে এসওসি (SOC), এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (EDR), এসআইইএম (SIEM) এবং এক্সডিআর (XDR)-ভিত্তিক উচ্চপর্যায়ের প্রযুক্তি সমর্থন রয়েছে। এর একক কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে সিস্টেম অ্যাডমিনরা শত শত প্রাতিষ্ঠানিক কম্পিউটারের নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং হুমকি নিরপেক্ষ করতে পারেন।

প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে, বর্তমানে উইন্ডোজ ও লিনাক্স প্ল্যাটফর্মে এটি সফলভাবে কার্যকর রয়েছে এবং ম্যাকওএস সংস্করণের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে। বিশেষ করে ব্যাংক ও সংবেদনশীল রাষ্ট্রীয় ডেটার সর্বোচ্চ সুরক্ষায় ক্লাউডের পাশাপাশি সম্পূর্ণ নিজস্ব সার্ভারে ‘অন-প্রিমাইস’ স্থাপনের সুযোগও রাখা হয়েছে। সাইবার সুরক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরিতে আধুনিক এনক্রিপশন ও তথ্যের স্বচ্ছ ব্যবহার নিশ্চিতের মধ্য দিয়ে দেশীয় এই সফটওয়্যার ডিজিটাল নিরাপত্তা খাতে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার