শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › রাজশাহীতে কোনো মব কালচার চলবে না: মিজানুর রহমান মিনু

রাজশাহীতে কোনো মব কালচার চলবে না: মিজানুর রহমান মিনু

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে সসম্মানে তাঁর নিজ আসনে বসিয়ে দিয়ে মতবিনিময় করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: দৈনিক উপচার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তাকারীদের রাষ্ট্র ও জনগণের শত্রু বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী লাঞ্ছনার শিকার উপাচার্যকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাঁর কার্যালয়ের নির্ধারিত আসনে সসম্মানে বসিয়ে দেন। পরবর্তীতে সেখানে উপস্থিত স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে এক সংক্ষিপ্ত চা-চক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভূমিমন্ত্রী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রধানকে এভাবে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। বিষয়টি অবগত হওয়ার পরপরই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “রাজশাহীতে কোনো ধরনের তথাকথিত ‘মব কালচার’ কিংবা উচ্ছৃঙ্খলতা বরদাশত করা হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা যে দলেরই হোক না কেন, তাদের কঠোর হাতে দমন করা হবে।”

বিশ্ববিদ্যালয়টির চলমান অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে নিজস্ব মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে, যা দ্রুত পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। এ সময় ঘটনার সঠিক তথ্য সাহসিকতার সাথে দ্রুততম সময়ে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য দায়িত্বশীল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

সভায় উপস্থিত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তিনি স্পষ্টভাবে জানান, রাজশাহীর কোনো শিক্ষাঙ্গনে শিক্ষক লাঞ্ছনার মতো ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার