শনিবার , ১০ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর ছিলেন সাইদুর রহমান
রাজশাহীতে নাগরিক শোকসভা

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর ছিলেন সাইদুর রহমান

favicon
মো: নুরে ইসলাম মিলন:

রাজশাহী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে প্রেসক্লাব চত্বরে ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’ আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি: দৈনিক উপচার

একটি ক্ষুরধার কলম থেমে গেছে চিরতরে, স্তব্ধ হয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এক চিরচেনা বজ্রকণ্ঠ। সত্য, মানবিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আজীবন সাধক, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমানের স্মরণে রাজশাহীর রাজপথ ও কলমযোদ্ধাদের প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছিল গভীর বিষাদ আর অশ্রুসজল ভালোবাসায়। শোকসভায় উপস্থিত সহকর্মী ও বিশিষ্টজনদের কণ্ঠে ধ্বনিত হয়েছে একটাই সত্য-ব্যক্তি সাইদুর রহমানের মৃত্যু হলেও তাঁর সততা, আত্মমর্যাদাবোধ এবং নিপীড়িত মানুষের পক্ষে নির্ভীক অবস্থানের যে ইতিহাস তিনি রেখে গেছেন, তা রাজশাহীর বিবেকবান মানুষের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব চত্বরে অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে এ আবেগঘন নাগরিক শোকসভার আয়োজন করা হয়। যে প্রেসক্লাবকে তিনি একসময় নিজের ঘরবাড়ি বানিয়ে নিয়েছিলেন, যে প্রাঙ্গণে দাঁড়িয়ে তরুণ সাংবাদিকদের শিখিয়েছেন সাহসিকতার বর্ণমালা-সেই প্রাঙ্গণেই এদিন তাঁর অনুপস্থিতি উপস্থিত সহযোদ্ধাদের চোখ ভিজিয়ে দেয়।

সংগঠনের সভাপতি, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির স্মৃতিচারণ করেন সংগঠনের উপদেষ্টা, প্রেসক্লাবের আজীবন সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহীর সভাপতি আহমেদ সফিউদ্দিন। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু।

সভায় প্রধান আলোচক হিসেবে আবেগজড়িত কণ্ঠে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান।

সাইদুর রহমানের সঙ্গে কাজের স্মৃতি রোমন্থন করে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সালেহ ফাত্তাহ, অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, ওয়ালিউর রহমান বাবু, মাসুদ রানা সরকার এবং নূরে ইসলাম মিলনসহ রাজশাহীর গণমাধ্যম, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, সাইদুর রহমান শুধু খবরের পেছনে ছুটে চলা পেশাদার সাংবাদিক ছিলেন না; তিনি ছিলেন গণমানুষের আশ্রয় ও অধিকারহীন মানুষের নিঃস্বার্থ কণ্ঠস্বর। ক্ষমতার রক্তচক্ষু কিংবা লোভের প্রলোভন কোনোদিনই তাঁর কলমকে শৃঙ্খলিত করতে পারেনি। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটি বহু নবীন সংবাদকর্মীর কাছে ছিলেন আলোকবর্তিকা ও নির্ভরতার অভিভাবক। তাঁর পথচলা অনুসরণ করে বহু তরুণ সাংবাদিক আজ প্রতিষ্ঠিত। তিনি যেমন তীব্র প্রতিবাদে ফেটে পড়তেন অন্যায়ের বিরুদ্ধে, তেমনি অকাতরে বিলিয়ে দিতেন মানবকল্যাণে নিজের শ্রম ও সময়।

উল্লেখ্য, আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে মফস্বলের বাস্তবতাকে তুলে ধরে সাংবাদিকতা শুরু করেছিলেন সাইদুর রহমান। সময়ের পরিক্রমায় জাতীয় দৈনিক ভোরের কাগজের সঙ্গে যুক্ত হয়ে আমৃত্যু বস্তুনিষ্ঠতার স্বাক্ষর রেখে গেছেন তিনি। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালনকালে সাংবাদিক সমাজের ঐক্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। দীর্ঘ চার দশক কলম হাতে লড়াই করা এই যোদ্ধা কিডনি জটিলতায় ভুগে গত ২১ সেপ্টেম্বর নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান অনন্তলোকে।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ আহমেদ রাফী ও সাংগঠনিক সম্পাদক আরফিন রহমান কনকের সঞ্চালনায় শোকসভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, প্রবীণ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই কলমযোদ্ধার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার