রাসিকের তিনটি প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক বাস্তবায়িত তিনটি প্রধান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের মুছে ফেলা পাঁচটি ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর ফলক আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন ও উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সিটি হাট চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ ফলকগুলোর পুনঃউন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফলক উন্মোচন অনুষ্ঠানে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।
প্রশাসনিক ও প্রযুক্তিগত কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজু, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওলিদ আবির এবং ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রকল্পের ঐতিহাসিক বিবরণ সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনুর ঐকান্তিক উদ্যোগে নগরীর আধুনিকায়নে তিনটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়াস্থ চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এ প্রকল্পের আওতায় ফলকগুলো স্থাপন করা হয়েছিল ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় এবং সিটি হাট-উত্তর নওদাপাড়া সংযোগস্থলে।
একই দিনে অর্থাৎ ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি নগরীর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর তীব্র জলাবদ্ধতা নিরসনে আধুনিক নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সফল অর্থমন্ত্রী মরহুম মো. সাইফুর রহমান। এর আগে ২০০৪ সালের ১৫ অক্টোবর একই স্থানে গোরহাঙ্গা রেলগেট মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
সংশ্লিষ্টরা জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসাবশত নগরীর টেকসই উন্নয়নে নির্মিত এই তিনটি প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলকই ভেঙে ও মুছে ফেলা হয়েছিল। দীর্ঘ সময় পর রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ফলকগুলো তাদের পূর্বের স্থানে যথাযথ মর্যাদায় পুনঃস্থাপনের মাধ্যমে রাজশাহীর আধুনিক নগর উন্নয়নের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক স্মৃতি পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হলো।