শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › এমি অ্যাওয়ার্ডসের দৌড়ে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র
আন্তর্জাতিক অঙ্গনে আবারও স্বীকৃতি

এমি অ্যাওয়ার্ডসের দৌড়ে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র

favicon
উপচার ডেস্ক :-

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী ছাত্র-জনতার অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শেষ কয়েক সপ্তাহের নেপথ্য ঘটনা নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের বহুল আলোচিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ বিশ্ব দূরদর্শন অঙ্গনের অন্যতম শীর্ষ সম্মাননা ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’-এ চূড়ান্ত মনোনয়ন লাভ করেছে। আন্তর্জাতিক অঙ্গনের মর্যাদাপূর্ণ এই আসরের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে প্রামাণ্যচিত্রটি চূড়ান্ত চার প্রতিদ্বন্দীর তালিকায় স্থান করে নিয়েছে।

আন্তর্জাতিক একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করবে। বিশ্বজুড়ে টেলিভিশন সাংবাদিকতা ও তথ্যচিত্রের অন্যতম শ্রেষ্ঠ এই আয়োজনে চলতি বছর ১৬টি ক্যাটাগরিতে ২২টি দেশের মোট ৬৪টি কাজ সেরার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।

‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে আল-জাজিরার এই চাঞ্চল্যকর কাজের সঙ্গে লড়াই করছে ফ্রান্সের ‘আর্টে রিপোর্টাজ: মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘এক্সপোজার: ব্রেকিং র‍্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘প্রফিসাও রিপোর্টার: ফেমিনিসে’। বিষয়বস্তুর প্রেক্ষাপট বাংলাদেশ হলেও নির্মাণ ও প্রযোজনার দায়িত্বে আল-জাজিরা ইংলিশ থাকায় তালিকাভুক্তিতে প্রামাণ্যচিত্রটি কাতারের প্রতিনিধিত্ব হিসেবে স্থান পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও অনন্য কৃতিত্ব দেখিয়েছে প্রামাণ্যচিত্রটি; চলতি বছরের এপ্রিল মাসে এটি আন্তর্জাতিক সাংবাদিকতার অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ওভারসিজ প্রেস ক্লাব অ্যাওয়ার্ড’ জয় করে।

২০২৫ সালের জুলাই মাসে আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) এই প্রামাণ্যচিত্রটি বৈশ্বিকভাবে সম্প্রচার করে। গোপন ফোনকল রেকর্ড, ফাঁস হওয়া সরকারি নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের একান্ত সাক্ষাৎকারের ভিত্তিতে শেখ হাসিনার দেড় দশকের শাসনের অন্তিম নাটকীয় দিনগুলোকে এতে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়। বিশেষ করে আন্দোলনের সময় শেখ হাসিনা কর্তৃক বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশসম্বলিত অডিও টেপ প্রকাশ আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। এর পাশাপাশি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড এবং সেই ঘটনার বিবরণ ভিন্ন খাতে প্রবাহিত করার প্রশাসনিক অপচেষ্টা, দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট ও রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থার নির্মম চিত্র এতে বিশদভাবে উন্মোচিত হয়েছে।

তবে প্রামাণ্যচিত্রটি প্রকাশের পর এর তথ্যানুসন্ধান নিয়ে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়েছিল। আল-জাজিরায় প্রকাশিত এক বিবৃতিতে দলটির এক মুখপাত্র দাবি করেন, শেখ হাসিনা আইন প্রয়োগকারী সংস্থাকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট অনুমোদন দেননি এবং একই সঙ্গে তারা অডিও রেকর্ডের সত্যতা ও ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করার দাবি তোলেন।

আল-জাজিরার আই-ইউনিটের সঙ্গে প্রামাণ্যচিত্রটিতে যুক্ত থাকা বিশিষ্ট বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মনোনয়ন পাওয়ার তথ্যটি প্রকাশ করে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটির এক বিশেষ প্রতিবেদনেও এই মর্যাদাপূর্ণ মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০০৪ সালে রেললাইনের ভাঙা অংশ দেখে দূরন্ত সাহসিকতায় ট্রেনের গতি থামিয়ে দুর্ঘটনা রোধ করা সাহসী কিশোর আবুল খায়েরের সত্য ঘটনা নিয়ে নির্মিত এটিএন বাংলার ২৫ মিনিটের তথ্যচিত্র ‘আমরাও পারি’ এমি সংশ্লিষ্ট আন্তর্জাতিক মঞ্চে সম্মাননা অর্জন করেছিল। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের পটভূমি নিয়ে নির্মিত আরেকটি অনুসন্ধানী কাজ বিশ্বমঞ্চের সর্বোচ্চ স্তরে এমন বিরল সম্মাননার দ্বারপ্রান্তে পৌঁছাল।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার