মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
উপচার ডেস্ক :-

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বিমানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অতীতে সাধারণ পরিষদের অধিবেশনে শতাধিক সদস্যের বিশাল বহর নিয়ে সরকারপ্রধানদের সফরের রেওয়াজ থাকলেও এবার ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের দৃষ্টান্ত হিসেবে মাত্র ৩৮ সদস্যের একটি সংক্ষিপ্ত ও কার্যকরী প্রতিনিধিদল নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম জাতিসংঘ সফর এবং এত ছোট পরিসরে প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশের কোনো সরকারপ্রধানের জাতিসংঘ যাত্রার নজির এটিই প্রথম।

জানা গেছে, প্রতিনিধিদলে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সফরসঙ্গী হয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম।

সরকারি প্রতিনিধিদলে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া তালিকায় রয়েছেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা মাহদী আমিন, রেহান আসিফ আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার ও সাইমুম পারভেজ। তালিকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি এবার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

প্রতিনিধিদলে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। সার্বিক নিরাপত্তা, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত ৩৮ সদস্যের এই প্রতিনিধিদল অধিবেশনে দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ফোরামে অংশ নেবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার