শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ফলাফলের মধ্য দিয়ে গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো সভাপতি ও তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে দায়িত্বভার গ্রহণ করলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনে উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল্লাহ নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তসলিম উদ্দীন, দৈনিক নয়াদিগন্তের মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু এবং দৈনিক আমার সংবাদের আজিজুর রহমান শিশির।

নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর ঐতিহ্যবাহী এ সাংবাদিক সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। বিজয়ী হওয়ার পর এক যৌথ বিবৃতিতে সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য ও কল্যাণে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পালনে ক্লাবের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার