শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীকেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে জরিমানা

কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে জরিমানা

favicon
মোহনপুর প্রতিনিধি:

মোহনপুরের কেশরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত ও বিক্রির দায়ে এক সুতা ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশরহাট বাজারের বিভিন্ন সুতা ও জালের দোকানে তল্লাশি চালায় অভিযানকারী দল। এ সময় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৩৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে বাকশৈল গ্রামের সুতা ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। আদালতের আদেশ শেষে জব্দ করা কারেন্ট জালগুলো কেশরহাট বাজারের ছাগলহাটা এলাকায় জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা এইচ. এম. মাহাবুব-উর-রশিদ, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাচ্চু এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার