শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীদুর্গাপুরে মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

দুর্গাপুরে মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারি এবং এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামের বেলাল হোসেনের ছেলে মাদক কারবারি মো. আব্দুল্লাহ (২৬) এবং একই ইউনিয়নের আমগাছিহাট গৌরিহার এলাকার আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল কালাম আজাদ (৪৫)।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি, র‍্যাব-৫-এর একটি চৌকস দল কুহাড় গ্রামে আব্দুল্লাহর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগের দিন বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় একই ইউনিয়নের কাঁঠালবাড়িয়া বাজার সংলগ্ন পাকা রাস্তা থেকে মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তিনি দুর্গাপুর থানার একটি সিআর মামলায় (সিআর নং-৯৩/২১) আদালত কর্তৃক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা শেষে তাকেও দুর্গাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার