শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীচারঘাটে পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের আহ্বান

চারঘাটে পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের আহ্বান

favicon
চারঘাট প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে মহাসড়কের পাশের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে গণবিজ্ঞপ্তি দিয়েছে চারঘাট মডেল থানা।

রাজশাহীর চারঘাট উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মৃতের সঠিক পরিচয় শনাক্তে সর্বসাধারণের তথ্যগত সহযোগিতা চেয়ে জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চারঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নাওদাড়া চারা বটতলা এলাকায় চারঘাট–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজী তমিজ উদ্দিনের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মৃত ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে অবস্থায় ঘোরাফেরা করছিলেন। তবে স্থানীয় বাসিন্দারা তার নাম বা স্থায়ী পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, মৃতদেহের পরিচয় শনাক্তে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির পরিচয় জানেন বা শনাক্ত করতে পারেন, তবে চারঘাট মডেল থানার ওসি (০১৩২০-১২২৭৫০) অথবা ডিউটি অফিসার (০১৩২০-১২২৭৫৫) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার