শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদসোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
উপচার ডেস্ক :-

প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে নীতি-নির্ধারণী ভাষণ দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর তুলনামূলকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদানের পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা যায়, এই সংক্ষিপ্ত সফরসূচির মধ্যেও প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সাধারণ পরিষদের মূল অধিবেশনের পাশাপাশি তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠক ও আলোচনায় অংশ নেবেন। বিশেষ করে রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে বাংলাদেশ আয়োজিত বিশেষ আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত ঐতিহ্যবাহী আনুষ্ঠানিক নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার