বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীঅসুস্থ সাংবাদিক সাইদুর রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অসুস্থ সাংবাদিক সাইদুর রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী প্রেসক্লাব ভবনে সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে মোনাজাতরত সাংবাদিকবৃন্দ।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বাদ এশা রাজশাহী প্রেসক্লাব ভবনে ক্লাবের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

তিনি তার বক্তব্যে বলেন, সাইদুর রহমান কেবল একজন প্রেসক্লাব সভাপতিই নন, তিনি স্থানীয় সাংবাদিক সমাজের একজন অভিভাবক এবং আন্দোলন-সংগ্রামের দীর্ঘদিনের পরীক্ষিত সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর সহকর্মীদের গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সাংবাদিকদের মাঝে ফিরে আসবেন এবং নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বক্তব্যে আরও জানানো হয়, প্রবীণ এই কলমযোদ্ধা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি রাজশাহীর মিশন হাসপাতালে নিবিড় চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে আছেন।

অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আল-আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি ও রুবেল সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও যুবনেতা অরণ্য কুসুম, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, মাজারুল ইসলাম চপল, রাজিব খান, ফয়সাল হোসেন, লিয়াকত হোসেন, সাগর নোমানী, শাহিন সাগরসহ ক্লাবের সাধারণ সদস্য ও রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের আশু শারীরিক সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুদ রানা। দোয়া অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা সাইদুর রহমান যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সংবাদকর্মীদের অধিকার রক্ষা ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে প্রত্যাবর্তন করতে পারেন, সেই প্রার্থনা জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার