মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদ৫ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে তেরখাদিয়ার সুইমিং পুল
নারী ও পুরুষের জন্য আলাদা শিফট

৫ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে তেরখাদিয়ার সুইমিং পুল

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুল।

দীর্ঘদিন অকার্যকর থাকার পর সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নতুন উদ্যমে আবারও চালু হচ্ছে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুল। আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এর নতুন যাত্রার উদ্বোধন করা হবে। নগরীর তেরখাদিয়া এলাকায় অবস্থিত এই সুইমিং পুলটি পুনরায় উন্মুক্ত হওয়ার মাধ্যমে রাজশাহীর সাঁতারপ্রেমী, পেশাদার খেলোয়াড়, শিক্ষার্থী ও সাধারণ নগরবাসীর জন্য শরীরচর্চা ও নিয়মিত সাঁতার শেখার এক নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সুইমিং পুলটির নিয়মিত কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণের অভাবে পুলে ময়লা-আবর্জনা জমে থাকা এবং অবকাঠামোগত সরঞ্জাম অকেজো হয়ে পড়ায় নগরবাসী দীর্ঘদিন সাঁতার অনুশীলন ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত ছিলেন। এমন পরিস্থিতিতে স্থানীয় ক্রীড়ানুরাগীদের উদ্যোগে গঠিত ‘ক্রিস্টেল রিপেন সুইমিং ক্লাব’ পুলটি পুনরায় সচল করার পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরের জন্য সুইমিং পুলটি ইজারা (লিজ) নেওয়া হয়। ইতোমধ্যে আধুনিক ফিল্টারিং, সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশের সার্বিক মানোন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে।

ক্রিস্টেল রিপেন সুইমিং ক্লাবের পরিচালক ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জল আলী জানান, শহরজুড়ে পুকুর ও জলাশয়ের সংখ্যা কমে যাওয়ায় নতুন প্রজন্মের জন্য সাঁতার শেখার পরিবেশ সংকুচিত হয়ে এসেছে। অথচ সাঁতার জানা জীবনের একটি অত্যন্ত জরুরি আত্মরক্ষামূলক দক্ষতা, যা পানিতে ডুবে মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করে। শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষের সাঁতারচর্চা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এখান থেকে জাতীয় পর্যায়ের সাঁতারু তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের জন্য সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখতে রাখা হয়েছে পৃথক সময়সূচি ও আধুনিক ড্রেসিং রুমের ব্যবস্থা।

সুইমিং পুল পরিচালনার দায়িত্বে নিয়োজিত শফিউল্লাহ শেখ রিপন জানান, প্রতিদিনের সময়সূচিকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শরীরচর্চা, মর্নিং ওয়াক ও প্রাতঃভ্রমণকারীদের জন্য নির্ধারিত থাকবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরুষ ও ছেলেদের জন্য পুল উন্মুক্ত রাখা হবে। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংরক্ষিত থাকবে নারী ও মেয়েদের জন্য। এছাড়া বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খেলোয়াড় এবং কর্মজীবী চাকরিজীবীদের অনুশীলনের সুযোগ থাকবে।

তিনি আরও জানান, সাঁতারের জন্য প্রতি ঘণ্টায় জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত সময়ের জন্য দিতে হবে নির্ধারিত অতিরিক্ত ফি। এছাড়া দর্শনার্থীদের ব্যক্তিগত মালামাল ও মোবাইল সুরক্ষার জন্য ২০ টাকার বিনিময়ে লকার সুবিধা এবং নিরাপদ যানবাহনের গ্যারেজের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যকর ও নিরাপদ সাঁতারচর্চার পরিবেশ গড়ে তুলতে আয়োজকরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার