ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ২৭ জনের বিরুদ্ধে একটি মামলার আবেদন দায়ের করা হয়েছে।
তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এই মামলার আবেদনটি করা হয়।
এ সময় আদালত বাদীর জবানবন্দি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করেন এবং এই বিষয়ে আদেশের জন্য সময় অপেক্ষমাণ রাখেন। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন সাংবাদিকদের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।