সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে রেঞ্জ পুলিশের মাসিক পর্যালোচনা সভা
অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত তদন্তে গুরুত্বারোপ

রাজশাহীতে রেঞ্জ পুলিশের মাসিক পর্যালোচনা সভা

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের 'পদ্মা' সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য রাখছেন ডিআইজি মোঃ আশিক সাঈদ। পাশে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী রেঞ্জাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আরও বেশি দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের 'পদ্মা' সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ।

​অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন আটটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধচিত্র, চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্‌ঘাটন, মাদকবিরোধী অভিযান, মুলতবি গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়।

​সভাপতির বক্তব্যে ডিআইজি আশিক সাঈদ অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা সুরক্ষায় একগুচ্ছ কড়া নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার, মুলতবি ওয়ারেন্ট দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে জুন ও জুলাই মাসের পারফরম্যান্স মূল্যায়ন করে একটি বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। অপরাধের রহস্য উদ্‌ঘাটন, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে প্রশংসনীয় ও সাফল্যজনক ভূমিকা রাখায় রেঞ্জের বিভিন্ন জেলার পদস্থ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডিআইজি।

​উক্ত পর্যালোচনা সভায় আরআরএফ রাজশাহীর কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যান্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি (রাজশাহী বিভাগ), রেঞ্জের অধীনস্থ সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ আগস্ট ২০২৬
দৈনিক উপচার