সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদঅভিনেতা-অভিনেত্রী ও দুই সাংবাদিকসহ ২৮ জনের নাম
ট্রাইব্যুনালে নতুন অভিযোগ

অভিনেতা-অভিনেত্রী ও দুই সাংবাদিকসহ ২৮ জনের নাম

favicon
উপচার ডেস্ক :-

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি এবং সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ এনে অভিনয়শিল্পী ও সাংবাদিকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সংগঠন।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস অভিযোগপত্রটি জমা দেন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-অভিনেতা আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান ও সাজু খাদেম; অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সুজাতা আজিম, মারিয়া কিসপট্টা ও শান্তা ফারজানা। এছাড়া হিরো আলম, মোবিন মেহেদী এবং সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামের নামও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি কিংবা সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অভিযুক্তদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগটি দাখিল করা হয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, সংগঠনের অভিযোগ অনুযায়ী অভিযুক্তদের কয়েকজন এখনো বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করছেন। তাদের ভাষ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন বলেই ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তারা একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। তবে অভিযোগের বিস্তারিত বিষয়বস্তু এখনো পর্যালোচনা করা হয়নি। নিয়ম অনুযায়ী অভিযোগটি তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে এবং তদন্তকারী সংস্থা অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা পড়লেই সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত বলে গণ্য হয় না। অভিযোগ গ্রহণের পর তদন্ত সংস্থা অভিযোগের গ্রহণযোগ্যতা, তথ্য-প্রমাণ এবং আইনি ভিত্তি পর্যালোচনা করে। তদন্তে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হয়, আর প্রমাণ না মিললে অভিযোগ খারিজও হতে পারে।

এ ঘটনায় অভিযুক্তদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ জুলাই ২০২৬
দৈনিক উপচার