সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদপ্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দ্রুত আরোগ্য কামনা সাংবাদিকদের
favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উচ্চ রক্তচাপ ও কিডনি-সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়। তাঁর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী প্রেসক্লাব।

দোয়া মাহফিলে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় উপস্থিত সবাই প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের সুস্থতা, সফল চিকিৎসা, দীর্ঘায়ু ও দ্রুত কর্মজীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক, সহযোদ্ধা এবং সাংবাদিক সমাজের দীর্ঘদিনের পথপ্রদর্শক। তাঁর অসুস্থতার সংবাদ আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সিনিয়র সহসভাপতি সরকার শরিফুল ইসলাম, সহসভাপতি আব্দুস সবুর, শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, ফায়সাল হোসেন, হারুন, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, মনিরুল ইসলাম, শাহিন সাগরসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সবুর। মোনাজাতে সাইদুর রহমানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ুর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করা হয়।

দোয়া শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, সাংবাদিক সমাজের অভিভাবক হিসেবে পরিচিত সাইদুর রহমান দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখবেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ জুলাই ২০২৬
দৈনিক উপচার