সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদভারতের জেন-জির আন্দোলন ঘিরে দক্ষিণ এশিয়াজুড়ে আলোচনার ঝড়
মিম থেকে রাজপথ

ভারতের জেন-জির আন্দোলন ঘিরে দক্ষিণ এশিয়াজুড়ে আলোচনার ঝড়

favicon
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আন্দোলনকারী জেন-জিদের প্রতি ভালোবাসা ও বিস্ময় প্রকাশ করেছে পাকিস্তানিরা। সংগৃহীত ছবি

একসময় ভারতের জেন-জি বা নতুন প্রজন্মকে নিয়ে প্রচলিত ধারণা ছিল—তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় কাটায়, মনোযোগ ধরে রাখতে পারে না এবং গুরুত্বপূর্ণ ইস্যুতেও খুব একটা সক্রিয় হয় না। তবে সাম্প্রতিক সময়ে শিক্ষাব্যবস্থা ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তরুণদের ধারাবাহিক প্রতিবাদ সেই ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে অনেককে।

এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর ডিজিটাল উপস্থিতি। প্রচলিত রাজনৈতিক প্রচারণার পরিবর্তে মিম, ইনস্টাগ্রাম রিলস, শর্ট ভিডিও এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ঘটনাস্থলের ভিডিও ও ছবি আন্দোলনের বিভিন্ন দিক নথিভুক্ত করতেও ব্যবহৃত হয়েছে।

ভারতের ভেতরে সীমাবদ্ধ না থেকে এই আন্দোলন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণদের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানের অনেক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। কেউ কেউ আন্দোলনের সাহসিকতা ও সংগঠিত অবস্থানকে প্রশংসা করেছেন, আবার অনেকে নিজেদের দেশের বাস্তবতার সঙ্গে এর তুলনাও টেনেছেন।

শ্রীলঙ্কার কয়েকজন কনটেন্ট নির্মাতা ও কার্টুনিস্ট তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় তরুণদের আন্দোলন নিয়ে ব্যঙ্গচিত্র ও মন্তব্য প্রকাশ করেন। ২০২২ সালের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটির গণআন্দোলনের স্মৃতি এখনও অনেক তরুণের মনে সতেজ থাকায় ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে তারা কিছু মিলও খুঁজে পান।

নেপালের কয়েকজন কনটেন্ট নির্মাতাও ভারতীয় তরুণদের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তাদের মতে, যেকোনো গণতান্ত্রিক সমাজে শিক্ষার্থী ও তরুণদের মত প্রকাশের অধিকার গুরুত্বপূর্ণ এবং আন্দোলনের লক্ষ্য ও ঐক্য ধরে রাখাও সমান প্রয়োজন।

সবচেয়ে বেশি আলোচনায় আসে পাকিস্তানের কিছু তরুণের প্রতিক্রিয়া। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নানা সময় উত্তেজনাপূর্ণ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পাকিস্তানি ব্যবহারকারী ভারতীয় আন্দোলনকারীদের সাহস ও ঐক্যের প্রশংসা করেন। তাদের কেউ কেউ মন্তব্য করেন, সামাজিক বিভাজন ভুলে সাধারণ মানুষের অধিকার আদায়ে একসঙ্গে দাঁড়ানোর শিক্ষা এই আন্দোলন থেকে নেওয়া যেতে পারে।

একজন পাকিস্তানি কনটেন্ট নির্মাতা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আন্দোলনে বিদেশি অর্থায়নের অভিযোগ নিয়েও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দুই দেশের সাধারণ মানুষের অভিন্ন সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হলো ডিজিটাল প্ল্যাটফর্মকে সংগঠনের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার। যেখানে একসময় সামাজিক যোগাযোগমাধ্যমকে শুধুই বিনোদনের জায়গা হিসেবে দেখা হতো, সেখানে এখন সেটিই অনেক তরুণের জন্য মত প্রকাশ, তথ্য বিনিময় এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠছে।

পর্যবেক্ষকদের ভাষ্য, দক্ষিণ এশিয়ার তরুণ সমাজের মধ্যে পারস্পরিক সংযোগ ও সংহতির যে চিত্র এই আলোচনার মাধ্যমে সামনে এসেছে, তা ভবিষ্যতের নাগরিক আন্দোলন এবং ডিজিটাল অংশগ্রহণের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। একই সঙ্গে এ ঘটনাগুলো দেখিয়েছে, প্রযুক্তিনির্ভর প্রজন্মকে শুধু 'স্ক্রলিং প্রজন্ম' হিসেবে দেখার সুযোগ আর আগের মতো নেই।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ জুলাই ২০২৬
দৈনিক উপচার