সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদআরএমপির হাতে ১৫৫ আধুনিক সিসি ক্যামেরা তুলে দিল রাসিক
অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন যুগ

আরএমপির হাতে ১৫৫ আধুনিক সিসি ক্যামেরা তুলে দিল রাসিক

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে এসব সিসি ক্যামেরা তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ত মোড়, জনসমাগমস্থল এবং অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরাগুলোর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত হওয়ায় অপরাধ প্রতিরোধ, অপরাধী শনাক্তকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহী মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং নাগরিকরা একটি নিরাপদ ও আধুনিক নগর পরিবেশের সুবিধা পাবেন। একই সঙ্গে 'ডিজিটালি সিকিউরড সিটি' হিসেবে রাজশাহীকে গড়ে তোলার উদ্যোগ আরও একধাপ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান।

প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার এই উদ্যোগকে রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও স্মার্ট সিটি বিনির্মাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ জুলাই ২০২৬
দৈনিক উপচার