শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের তারিখ ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের তারিখ ঘোষণা

favicon
উপচার ডেস্ক :-
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের তারিখ ঘোষণা
সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ও ২ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এ ঘোষণা দেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা আগামী ১ ও ২ এপ্রিল দুইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠান করার জন্য নীতিগতভাবে একমত হয়েছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।