শনিবার , ২০ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীসহ পাঁচ অঞ্চলে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীসহ পাঁচ অঞ্চলে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর বিভাগ এবং কুমিল্লা জেলায় আগামী ছয় মাসের মধ্যে একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনার হাসপাতাল দুটি আগামী আগস্টের শুরুতেই চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি হাসপাতালে আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে বেড ও সেবার পরিধি বাড়ানোর সুযোগ রাখা হবে। হাসপাতালগুলোতে বৃহৎ পরিসরের আইসিইউ ইউনিটও স্থাপন করা হবে।

ইতোমধ্যে হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

পূর্ণাঙ্গভাবে সেবা চালুর জন্য প্রতিটি হাসপাতালে প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ইতোমধ্যে খুলনা, বরিশাল ও কুমিল্লার হাসপাতাল ভবন পরিদর্শন করেছেন। বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি জানান, নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার মনিটর, ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি জুলাইয়ের মধ্যে হাসপাতালে পৌঁছে যাবে এবং আগামী ১ আগস্ট হাসপাতালটির উদ্বোধন করা হবে।

গত ১০ মে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে দেশের বিভিন্ন বিভাগে নির্মিত কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশনা দেওয়া হয়। এরপর হাসপাতালগুলো চালুর কার্যক্রম জোরদার করা হয়।

এদিকে খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল চালুর কাজও দ্রুত এগিয়ে চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতালটির অবকাঠামো ও প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে।

কুমিল্লার সদর দক্ষিণের বেলতলী এলাকায় নির্মিত শিশু হাসপাতালটিও আগামী ছয় মাসের মধ্যে চালু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের চাহিদাপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অন্যদিকে দীর্ঘ ছয় বছর অব্যবহৃত থাকার পর রংপুর শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটির অবকাঠামো পরিদর্শন করে দ্রুত সেবা কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী শিশু হাসপাতালও আগামী তিন মাসের মধ্যে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে হাসপাতালটিতে বহির্বিভাগ (আউটডোর) সেবা চালু করা হবে। পরবর্তী অর্থবছরে ধাপে ধাপে অন্যান্য বিশেষায়িত সেবাও যুক্ত করা হবে বলে স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু এই পাঁচটি হাসপাতাল নয়, স্বাস্থ্য খাতে নির্মিত কিন্তু এখনও চালু না হওয়া অন্যান্য স্থাপনাও পর্যায়ক্রমে কার্যক্রমে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ জুন ২০২৬
দৈনিক উপচার