জমি নিয়ে বিরোধে হামলা, প্রাণে বেঁচে গেলো কুরমান থানায় অভিযোগ
রাজশাহী মহানগরীর ২ নং ওর্য়াডের হড়গ্রাম বিদ্দিরপাটাল এলাকায় জমি-জমার জেরে কুরমান আলী নামের এক ব্যক্তিকে মারধর করে এবং পরে বসত বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।
সোমবার (৩০ মার্চ) অনুমান সন্ধ্যা সাতটার দিকে'' মব'' সৃষ্টি করে এই অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী। এর ১৫ থেকে ২০ দিন পূর্বের জমি-জমার বিষয়কে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ হয়। আহত পরিবারের পক্ষ থেকে জানায়, মাসুম এর বসত বাড়ীর সামনে দিয়ে আমার ছোট ভাই কুরমান যাচ্ছিল, ঐ সময় মাসুমসহ অন্যান্যরা পূর্ব শত্রুতার জের ধরে আমার ছোট ভাইয়ের সাথে তর্ক-বিতর্ক শুরু করে।
তর্কবিতর্কের একপর্যায়ে বিবাদীরা আমার ছোট ভাই কুরমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মাসুম এর হাতে থাকা লোহার রড দিয়ে মাথার উপর আঘাত করতে লাগলে আমার ভাই ডান হাত দিয়ে আড়াল করলে ডান হাতে কনুই এর নীচে লেগে কাটা রক্তাক্ত জখম হয়।
শুধু তাই নয় আমার ভাই মাটিতে পড়ে গেলে মাসুম তার পকেটে থাকা ব্যাটারী ক্রয়ের নগদ ১৭,০০০/- (সতেরো হাজার)টাকা পকেট থেকে জোরপূর্বক কেঁড়ে নেয়। অন্যান্যরা আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুষি ও লাথি মেরে ছিলা-ফোলা কালশিরা জখম করে।
এ সময় আমার ভাইয়ের ডাক -চিৎকারে ঘটনাস্থলে মো. সাকিল (৩০), পিতা-মৃত হান্নান,মো. লালন (৩৭), পিতা-মো. বাবুসহ আরও অনেকে এগিয়ে আসলে আমার ভাইকে প্রাণ নাশের হুমকীসহ ভয়ভীতি প্রদান করে ঘটনাস্থল হতে চলে যায়।
পরবর্তীতে তাদের সহায়তায় আমার ছোট ভাই কুরমানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করছে। বর্তমানে আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঘটনার পর কুরমানের ভাই আরমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামি করে আরএমপি 'র কাশিয়াডাংগা থানায় অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে