বুধবার , ০৩ জুন ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়ার পথে অস্ত্রের চালান, রাজশাহীতে ধরল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়ার পথে অস্ত্রের চালান, রাজশাহীতে ধরল পুলিশ

favicon
গোদাগাড়ী প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ দুলাল শেখ (৩৬) ও সানজিদা আকতার শিমু (১৮) নামে দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়। এতে অংশ নেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামও। অভিযানে প্রাইভেটকারের ব্যাকডালা তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক দুলাল শেখ কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। সানজিদা আকতারের বাড়িও একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ জুন ২০২৬
দৈনিক উপচার