রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদকোলা বিলে আত্মসাৎকৃত অর্থ ফেরত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

কোলা বিলে আত্মসাৎকৃত অর্থ ফেরত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

favicon
বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার কোলা বিলের মৎস্য চাষ প্রকল্পের সদস্যরা আত্মসাৎকৃত অর্থ ফেরত, ক্ষতিগ্রস্ত সদস্যদের পাওনা পরিশোধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার উপজেলার কোলা বিল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রকল্পের সদস্যরা অভিযোগ করেন, আলতাব হোসেন, মোবারক হোসেন, আসাদুল ইসলাম সহ বেশ কয়েকজন মৎস্য চাষ প্রকল্পের নামে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থের হিসাব স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়নি। তারা দাবি করেন, প্রকল্পের কিছু দায়িত্বশীল ব্যক্তি সদস্যদের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছেন, যার ফলে সাধারণ সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের সকল আয়-ব্যয়ের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সদস্যদের পাওনা অর্থ দ্রুত পরিশোধের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত সদস্যরা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে কোলা বিলের মৎস্য চাষ প্রকল্পের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাসান আলী, হাসান আলী সরদার, ইয়াকুব আলী,আশরাফুল ইসলাম ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ মে ২০২৬
আরও খবর
'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

দৈনিক উপচার