শনিবার , ১৬ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদসর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়লেন
নাটোর-১:

সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়লেন

ফারজানা শারমিন পুতুল
favicon
উপচার ডেস্ক :-

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১) নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি এই আসনের প্রথম নারী এবং সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। একই সঙ্গে রাজশাহী বিভাগের এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে পুতুল বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবুল কালাম আজাদ ৮৯ হাজার ৪৩১ ভোট পেয়েছেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নাটোর-১ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং পরবর্তী ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এই আসনে কোনো জনপ্রতিনিধি বিএনপির হয়ে নির্বাচিত হননি। দীর্ঘ ১৮ বছর পর এই আসন পুনরুদ্ধার করলেন ব্যারিস্টার পুতুল।

বিজয়ী পুতুল নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। নির্বাচনী প্রচারণায় যারা পাশে ছিলেন, তাদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”

বিশ্লেষকরা মনে করছেন, পুতুলের এই জয় শুধু ব্যক্তিগত নয়, বরং দীর্ঘ সময় ধরে বিএনপির হারানো আসন পুনরুদ্ধারের পাশাপাশি রাজশাহী বিভাগের নারীর রাজনৈতিক অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এছাড়া স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব ও নারীর সক্রিয় অংশগ্রহণের প্রতিফলনও স্পষ্ট হয়ে উঠেছে।

রাজশাহী বিভাগের নির্বাচনী মানচিত্রে তার বিজয় নারী নেতৃত্বের গুরুত্ব ও রাজনৈতিক ধারাবাহিকতা প্রতিষ্ঠার একটি শক্তিশালী বার্তা হিসেবে গণ্য করা হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার