মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদওসমান হাদির ওপর হামলার পর ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার

ওসমান হাদির ওপর হামলার পর ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার

favicon
উপচার ডেস্ক :-

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়।

জুলাই অভ্যুত্থানের মুখ হিসেবে পরিচিত শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ডেকে তিনি দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ষড়যন্ত্র প্রতিহত করতে এক থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠক হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার পরদিন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার দপ্তর আলোচনার সারসংক্ষেপ জানায়।

গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা আশঙ্কাজনক।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হলে প্রধান উপদেষ্টা তিনটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে তিনি ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। পাশাপাশি আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বৈঠকে অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং প্রতীকী বার্তা বহনকারী। এর মাধ্যমে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা চলছে বলে তিনি সতর্ক করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, ষড়যন্ত্রকারীরা সংগঠিত নেটওয়ার্ক গড়ে তুলে প্রশিক্ষিত শুটার মাঠে নামিয়েছে।

তিনি আরও বলেন, সরকার একা নয়-রাজনৈতিক দলগুলোকেও শক্ত থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়লে তা ষড়যন্ত্রকারীদেরই সুবিধা করে দেবে। নির্বাচন ঘিরে উত্তেজনা স্বাভাবিক হলেও তা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘাত থেকেই অতীতে আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করেছে। তাই দলীয় স্বার্থের পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা ঐক্য ধরে রাখার বিষয়ে একমত পোষণ করেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, যেকোনো মূল্যে দোষারোপের রাজনীতি এড়িয়ে চলতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা প্রয়োজন।

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক বক্তব্য ও পাল্টা বক্তব্য বিরোধীদের সুযোগ করে দিয়েছে। বিভাজন নয়, বরং আগের মতো ঐক্যই সময়ের দাবি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘স্বাভাবিক’ রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপনের নানা চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের চেতনাকে সবাইকে মিলে ধারণ করতে হবে, না হলে অনৈক্যই ষড়যন্ত্রকারীদের শক্তি জোগাবে। তিনি আরও বলেন, দলীয় নেতাদের জন্য আলাদা নিরাপত্তার প্রয়োজন নেই এবং তারা তা নেবেনও না।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, নিজেদের মধ্যে ঐক্য না থাকলে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থাই কার্যকর হবে না। তাঁর মতে, এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক ঐক্য ধরে রাখা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার