শনিবার , ১৬ মে ২০২৬
হোমজাতীয়পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন মাত্র ৭% কারাবন্দি

পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন মাত্র ৭% কারাবন্দি

favicon
উপচার ডেস্ক :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের কারাগারগুলোতে থাকা বন্দিদের মধ্যে মাত্র ৭ শতাংশ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮৫ হাজার বন্দির মধ্যে ৫ হাজার ৯৬০ জন পোস্টাল ভোটে অংশ নিচ্ছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের উদ্যোগে এবার প্রবাসীদের পাশাপাশি কারাবন্দিদেরও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, দেশে মোট ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে বন্দিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। বাকি কারাগারগুলো নতুন হওয়ায় সেখানে বন্দি নেই। মোট ৬ হাজার ৩১৩ জন নিবন্ধন করলেও যাচাই–বাছাই শেষে অনুমোদন পেয়েছেন ৫ হাজার ৯৬০ জন।

তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৬৪৭ জনের ভোট গ্রহণ সম্পন্ন করে সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে। বাকি ভোট প্রক্রিয়াধীন। ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের তালিকা সংগ্রহসহ কারিগরি কারণে কিছুটা সময় লাগছে বলে জানান তিনি।

কারা অধিদপ্তরের তথ্য বলছে, দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা ৪৩ হাজার হলেও বর্তমানে বন্দি আছেন প্রায় ৮৫ হাজার। চব্বিশের ৫ অগাস্ট পর্যন্ত বন্দি ছিল প্রায় ৪৮ হাজার, যা গত ১৭ মাসে বেড়ে এই পর্যায়ে পৌঁছেছে।

কারা কর্মকর্তারা বলছেন, প্রায় ৩০ হাজার সাজাপ্রাপ্ত বন্দির অনেকের জাতীয় পরিচয়পত্র নেই বা তারা পোস্টাল ভোটে আগ্রহী নন। এছাড়া ৫ অগাস্টের পর গ্রেপ্তার হওয়া অনেক বন্দিও ভোটদানে অনাগ্রহ দেখাচ্ছেন। কেউ কেউ জামিন পেয়ে বাইরে গিয়ে ভোট দেওয়ার আশায় কারাগার থেকে নিবন্ধন করেননি বলেও ধারণা করা হচ্ছে।

কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারাগার থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের পর কেউ জামিনে মুক্তি পেলে তিনি আর কারাগার বা বাইরে-কোনো স্থান থেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন না, কারণ বিধিতে সে সুযোগ নেই।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার