শনিবার , ১৬ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদজাতিসংঘে রাষ্ট্রীয় নির্যাতনের ক্ষতিপূরণ রিজার্ভেশন প্রত্যাহারের প্রস্তাব পাশ

জাতিসংঘে রাষ্ট্রীয় নির্যাতনের ক্ষতিপূরণ রিজার্ভেশন প্রত্যাহারের প্রস্তাব পাশ

favicon
উপচার ডেস্ক :-

নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর ওপর দীর্ঘ ২৬ বছর ধরে বজায় রাখা রিজার্ভেশন (আপত্তি) প্রত্যাহারের ঘোষণা জাতিসংঘে গৃহীত হয়েছে।এই ডিক্লারেশন প্রত্যাহারের প্রস্তাব উত্থাপন করেছিল বাংলাদেশ। এটি মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার ফসল এবং দেশের আন্তর্জাতিক খ্যাতির জন্য একটি বড় পদক্ষেপ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর ফলে এখন থেকে রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার মানুষ এবং তাদের পরিবারজন এখন সরাসরি ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করতে পারবেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত ২৯ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ডিক্লারেশন (ঘোষণাপত্র) প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 

নির্যাতনবিরোধী কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয়। বর্তমানে ১৭৩টি রাষ্ট্র এই কনভেনশন অনুসমর্থন করে। বাংলাদেশ ১৯৯৮ সালে কনভেনশনটিতে অনুসমর্থন দেয়।

কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর ক্ষেত্রে বাংলাদেশসহ মোট পাঁচটি রাষ্ট্র চুক্তিতে যোগদানের সময় রিজার্ভেশন (সংরক্ষণী শর্ত) দিয়েছিল। এ শর্তের কারণে এত দিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব ছিল না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন রিজার্ভেশন প্রত্যাহারের ফলে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার পথ সুগম হলো। ফলে নির্যাতনের কারণে ভুক্তভোগীর মৃত্যু ঘটলে তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

উপদেষ্টা পরিষদের মতে, এ সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী ও সুসংহত হবে। একই সঙ্গে রাষ্ট্রের জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে। এটি বাংলাদেশের মানবাধিকারকর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের দাবি ছিল।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার