শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমরাজনীতি১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জামায়াত,

১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জামায়াত,

রাজশাহী-০২ আসনে ডা. জাহাঙ্গীরের গণপ্রচারণায় তীব্র প্রতিবাদ
favicon
স্টাফ রিপোর্টার :

দেশে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন, রাজনৈতিক নিপীড়ন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-০২ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নির্বাচনী প্রচারণায় নেতারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলগেট চত্বর থেকে শুরু হয়ে রাণীবাজার, সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড় পর্যন্ত এই গণপ্রচারণা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০ থেকে ২৮০ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বোয়ালিয়া থানা আমির ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক, থানা সেক্রেটারি আদিলুর ইসলাম আদিল, সহকারী সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম এবং ১৩ নম্বর ওয়ার্ড বোয়ালিয়া শাখার সভাপতি মোঃ আজিজুল ইসলামসহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রচারণা চলাকালে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে দেশে একটি ভয়াবহ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রাখা হয়েছে, যেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। বক্তারা অভিযোগ করেন, এই দুঃশাসনের সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, নির্যাতন, গুম ও খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে—যেখানে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে। এখনো একটি দলের শাসন দেখার বাকি রয়েছে, আর সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা দৃঢ় কণ্ঠে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্র পরিচালিত হবে সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে।
সভায় বক্তারা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে একজন সৎ, যোগ্য, আদর্শবান ও দেশপ্রেমিক প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ডা. জাহাঙ্গীর কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তিনি জনসেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হলে রাজশাহী মহানগরীকে একটি আধুনিক, পরিকল্পিত, বসবাসযোগ্য ও উন্নত নগরীতে রূপান্তরিত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা রাজশাহী-০২ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদ, দুঃশাসন ও দুর্নীতির রাজনীতিকে চিরতরে বিদায় জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করতে হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার