রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › নওগাঁয় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ১১ নেতাকর্মী আটক

নওগাঁয় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ১১ নেতাকর্মী আটক

favicon
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় মিছিল বের করার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক মশাল মিছিল বের করে এবং পরবর্তীতে সেই মিছিলের স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এসব তৎপরতার পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। এর ধারাবাহিকতায় দুপুরে বলিহার ব্রিজ এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে পুনরায় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে তাদের ঘেরাও করে আটক করে। পরবর্তীতে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করে আটককৃতদের তাদের হেফাজতে তুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা জেলার আত্রাই, রাণীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। সংঘবদ্ধ হয়ে বড় ধরনের কোনো নাশকতা বা কর্মসূচি পালনের উদ্দেশ্যে তারা সদর উপজেলার সীমান্তবর্তী ওই মহাসড়ক এলাকায় জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব জানান, মিছিলের প্রস্তুতির খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ নেতাকর্মীকে নিজেদের হেফাজতে নিয়ে আসে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাদের কোনো গোপন নাশকতা কিংবা সুনির্দিষ্ট অন্তর্ঘাতমূলক পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে বর্তমানে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও সার্বিক তথ্য যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার