শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › তানোরের কলমায় ইউপি নির্বাচনে বিএনপির একক প্রার্থিতায় এগিয়ে মুস্তাফিজুর রহমান

তানোরের কলমায় ইউপি নির্বাচনে বিএনপির একক প্রার্থিতায় এগিয়ে মুস্তাফিজুর রহমান

favicon
সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনসমর্থনে শক্ত অবস্থানে রয়েছেন স্থানীয় পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা মোস্তাফিজুর রহমান। তিনি বর্তমানে ১ নং কলমা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক জনসংযোগ শুরু করেছেন এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, মোস্তাফিজুর রহমান একজন সৎ, আদর্শিক ও পরীক্ষিত সংগঠক। রাজনৈতিক উত্থান-পতনের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সবসময় বিএনপির মূল আদর্শকে ধারণ করে অবিচল থেকেছেন। ব্যক্তিস্বার্থ কিংবা সুবিধাবাদী রাজনীতিতে না জড়িয়ে নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত রেখেছেন তিনি। এলাকায় দখলবাজি, অনিয়ম, সালিশ বাণিজ্য কিংবা কোনো ধরনের অনৈতিক বাণিজ্যের সঙ্গে তার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। বরং একজন পরিচ্ছন্ন শিক্ষক ও রাজনীতিক হিসেবে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অত্যন্ত ইতিবাচক।

সাংগঠনিকভাবে একসময় পিছিয়ে পড়া কলমা ইউনিয়নকে শত প্রতিকূলতার মাঝেও সক্রিয় করে তুলেছেন তিনি। বিএনপির কেন্দ্রীয় ৩১ দফার বার্তা প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তৃণমূলের শক্ত অবস্থান দেখে নীতি-নির্ধারণী পর্যায় থেকেও তাকে ইতিবাচকভাবে মাঠে নামার বার্তা দেওয়া হয়েছে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। এমনকি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইউনিয়নের মানুষের সার্বিক সেবায় আত্মনিয়োগ করতে প্রয়োজনে নিজের শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ারও মানসিক প্রস্তুতি রেখেছেন তিনি।

ছাত্রজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হওয়া মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালে কলমা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তীতে ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ সময় ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় সাংগঠনিক দক্ষতা ও বিশ্বস্ততার স্বাক্ষর রেখে ২০২০ সাল থেকে তিনি ১ নং কলমা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি বিএসসি (গণিত) ডিগ্রিধারী এবং দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি এলাকার উন্নয়ন, সমাজসেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রেখেছেন।

এলাকার ভোটারদের বড় একটি অংশ তরুণ প্রজন্ম। তরুণদের কাছে কর্মীবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তৃণমূল নেতাকর্মী ও তরুণ ভোটাররা মনে করছেন, কলমা ইউনিয়নে তিনিই সর্বসম্মতভাবে সবচেয়ে যোগ্য প্রার্থী এবং সবকিছু তার অনুকূলে থাকলে তার বিজয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

নিজের প্রার্থিতা ও ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোস্তাফিজুর রহমান জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পুরোপুরি প্রস্তুত। তৃণমূল নেতাকর্মীদের মতামত ও সাধারণ ভোটারদের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করা হলে তার প্রার্থিতা নিশ্চিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সহযোগিতায় শিক্ষা বিস্তার, মাদক নির্মূল, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, সুপেয় পানির সুব্যবস্থা এবং নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কলমা ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। একই সাথে তিনি উল্লেখ করেন, কলমা ইউনিয়নে জনমতের বাইরে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হলে দলের জন্য কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনা কঠিন হতে পারে, তাই তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও ইউনিয়নবাসীর প্রতি পূর্ণ আস্থা রাখছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার