শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বাতিঘর সাইদুর রহমান

রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

favicon
মো: নুরে ইসলাম মিলন :

রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান স্মরণে ক্লাব চত্বরে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অতিথিরা।
মরহুম সাইদুর রহমান ছিলেন নীতি, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য বাতিঘর; আজীবন তিনি পেশাগত সততার প্রশ্নে ছিলেন আপসহীন-ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি ও বরেণ্য জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এমন মন্তব্য করেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব চত্বরে ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে এই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন, নির্ভীক সাংবাদিকতা এবং গণমাধ্যমে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, সাইদুর রহমান কেবল একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, বরং তিনি ছিলেন নবীন সাংবাদিকদের জন্য এক বটবৃক্ষ ও বিশ্বস্ত অভিভাবক। ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের গণমাধ্যমকর্মীদের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর চিরবিদায়ে রাজশাহীর সাংবাদিকতা জগতে যে বিশাল শূন্যতা ও অপূরণীয় ক্ষতি সৃষ্টি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়।

স্মরণসভায় অতিথি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, প্রবীণ সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা।

অনুষ্ঠানে আরও অংশ নেন রাজশাহী কলেজের সাবেক জিএস কাফিউল্লাহ সরকার বাচ্চু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুজ্জামান আনিস, ওয়ালিউর রহমান বাবু, আব্দুল মুগনী নিরোসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ।

স্মরণসভা ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, নির্বাহী সদস্য রাজীব আলী রাতুল ও রাউফ উদ্দিন রাফিসহ ক্লাবের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান। এ সময় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার