মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদপুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

favicon
উপচার ডেস্ক :-
পুলিশে বড় রদবদল

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৫ জন কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সই করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়। আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী শনিবার (১৩ ডিসেম্বর) এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার শিহাব করিমকে বদলি করে পাঠানো হয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে সহকারী পুলিশ সুপার হিসেবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবুল কালামকে নৌ–পুলিশে, আর র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল হক ও মো. মিজানুর রহমানকে বদলি করা হয়েছে এপিবিএনে।

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে সিরাজগঞ্জে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারকে পাঠানো হয়েছে সুনামগঞ্জে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফেকুর রহমানকে বদলি করা হয়েছে ঝিনাইদহে। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনও যাবেন ঝিনাইদহে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনকে বদলি করা হয়েছে সিলেটে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আমিনকে পাঠানো হয়েছে হবিগঞ্জে।

এ ছাড়া খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রকে বদলি করা হয়েছে খুলনা সদর দফতরে। নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামকে রাখা হয়েছে নওগাঁয়ই নতুন দায়িত্বে। রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুকে বদলি করে পাঠানো হয়েছে ফরিদপুরের ভাঙ্গা সার্কেলে।

আরও একটি আদেশে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার এবং সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সালাউদ্দিনকে বদলি করে দেওয়া হয়েছে খুলনা সি-সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে।

সাম্প্রতিক সময়ে একসাথে এত সংখ্যক কর্মকর্তাকে বদলি করাকে চলমান প্রশাসনিক পুনর্গঠনের একটি বড় ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুলিশে বড় রদবদল
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার