শনিবার , ১৬ মে ২০২৬
হোমজাতীয়কাল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা

কাল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা

favicon
উপচার ডেস্ক :-

ছবি সংগ্রহীত:-

আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে আরোকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় ছিল গতকাল বুধবার (২০জানুয়ারী)।

 নির্বাচনী প্রক্রিয়া এখন প্রতীক বরাদ্দ ও প্রচারণা পর্যায়ে প্রবেশ করছে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২১ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্চে। প্রতীক পাওয়ার পরই আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনের একটি উল্লেখযোগ্য দিক হলো—ভোটগ্রহণের দিন সংসদ নির্বাচনের পাশাপাশি একই সময়ে ভিন্ন ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে আয়োজিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার অংশ নেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এবারের নির্বাচনে দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় স্থান পেয়েছেন। ইসির পরিপত্র অনুযায়ী, ব্যালট পেপারে প্রার্থীদের নাম বাংলা বর্ণক্রম অনুসারে সাজিয়ে চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার