মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমজাতীয়চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল

চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল

favicon
উপচার ডেস্ক :-
চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি। সেজন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘উনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় (মোতায়ন) করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।’

‘প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন’- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনও অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা (নির্বাচন সংক্রান্ত) নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনও কথা হয়নি।’

এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ দিন ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি এবং তার সচিব বৈঠকের উদ্দেশ্যে এসেছেন।

জানা গেছে, সীমানাসংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনও রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়াও আসন্ন নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও আলোচনা করবেন তারা।

চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার