রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আমচত্বরে বাসে আগুন, এআই-সৃষ্ট বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ে পুলিশের হুঁশিয়ারি

আমচত্বরে বাসে আগুন, এআই-সৃষ্ট বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ে পুলিশের হুঁশিয়ারি

favicon
স্টাফ রিপোর্টার :
আমচত্বরে বাসে আগুন, এআই-সৃষ্ট বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ে পুলিশের হুঁশিয়ারি

রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ও সম্পাদিত বিভ্রান্তিকর ছবি-ভিডিও প্রচার না করার আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। প্রকৃত ক্ষয়ক্ষতির চেয়ে অতিরঞ্জিত ও বাস্তবতাবিবর্জিত চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর বিআরটিসি বাস টার্মিনালে পার্কিং অবস্থায় থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসটির সামনের কাচ ভাঙচুর করা হয় এবং আগুনে ভেতরের কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

আরএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে কিছু অসাধু মহল, অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এআই প্রযুক্তির সহায়তায় বিকৃত ও সম্পাদিত ছবি-ভিডিও তৈরি করে প্রচার করছে। এসব ভুয়া কনটেন্টে প্রকৃত ক্ষয়ক্ষতির তুলনায় অনেক বেশি ভয়াবহ চিত্র তুলে ধরা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভুল ধারণা তৈরি করছে।

এ পরিস্থিতিতে সকল অনলাইন সংবাদমাধ্যম, পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি যাচাইকৃত ও প্রকৃত তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে আরএমপি। বিশেষ করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এ ধরনের বিভ্রান্তিকর ও বানোয়াট কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরও সতর্ক করা হয়েছে যে, প্রচলিত 'সাইবার সুরক্ষা আইন-২০২৬' অনুযায়ী অপরাধের উপাদান পাওয়া গেলে এ ধরনের গুজব ও বিকৃত তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ ও তথ্য প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

আরও খবর
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার