রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ

মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ

favicon
নওগাঁ প্রতিনিধি:
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জোসনা বেগম নামে এক নারীর বসতবাড়ি রাতের আঁধারে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার চক কুসুম্বা গ্রামের কুসুম্বা মোড়সংলগ্ন সিএন্ডবি সড়কের পাশে এই ঘটনা ঘটে। হামলার সময় বাড়ির ভেতরে ভুক্তভোগী জোসনা বেগমের বৃদ্ধা মা রবিজান ঘুমিয়ে ছিলেন। ভাঙচুরের পাশাপাশি বাড়ির নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

এই ঘটনায় ন্যায়বিচার ও নিরাপত্তা চেয়ে নওগাঁ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আবেদন করেছেন জোসনা বেগম। পাশাপাশি মান্দা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) নথিভুক্ত করেছেন তিনি। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২১ নভেম্বর) দুপুরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী জোসনা বেগম চক কুসুম্বা গ্রামের মকবুল হোসেনের মেয়ে। তাঁর দাবি অনুযায়ী, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ১৫১৯ নম্বর সাফ কবলা দলিলমূলে চক কুসুম্বা মৌজার আরএস ২০৯ নম্বর খতিয়ানের ১০৩ নম্বর দাগের মোট ২ একর ১৮ ডেসিমেল জমির অংশ থেকে ০.১৬৫ সহস্রাংশ জমি ক্রয় করেন তিনি। জমিটির মূল মালিক ছিলেন মোনিনী মোহন মহন্ত এবং তাঁর নাতি প্রশান্ত কুমার জমিটি জোসনা বেগমের কাছে বিক্রি করেন।

জোসনা বেগম জানান, ওই দলিলের বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, গ্রহীতা সামনের সিএন্ডবির সরকারি জমি ব্যবহার করতে পারবেন এবং এ বিষয়ে দাতা প্রশান্ত কুমারের কোনো ওয়ারিশ ভবিষ্যতে আপত্তি করতে পারবেন না। আপত্তি করলেও তা আইনত অগ্রাহ্য বলে গণ্য হবে। দলিল সম্পাদনের পর তিনি যথাযথভাবে জমিটির দখল বুঝে নেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, জমিটি বিক্রির আগে প্রশান্ত কুমার স্থানীয় ইটভাটা মালিক আনিছুরের কাছে ভাটার কাজে ব্যবহারের জন্য লিজ দিয়েছিলেন এবং জমি কেনার পরও ইটভাটার মালিক তাঁকে নিয়মিত ভাড়া পরিশোধ করতেন। একই দিনে ওই জমির পাশেই চার কাঠা জমি জোসনা বেগমের বড় ভাই বুলবুলের কাছেও বিক্রি করেন প্রশান্ত কুমার ও হিরেন্দ্রনাথ।

ভুক্তভোগীর অভিযোগ, জমি কেনার প্রায় এক বছর পর তাঁর দখলকৃত জমির পেছনে আরও এক কাঠা জমি বিক্রির কথা বলে প্রশান্ত কুমার তাঁর ভাই বুলবুলের কাছ থেকে মৌখিক বায়না বাবদ ৪০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও জমিটি রেজিস্ট্রি করে দেননি। পরবর্তীতে ওই দাগে কুসুম্বা বাউইপাড়া গ্রামের আলমগীর হোসাইনের কাছে সাত শতক জমি বিক্রি করেন প্রশান্ত এবং বায়নার ৪০ হাজার টাকা বুলবুলকে ফেরত দিলে বুলবুল ওই অংশের দখল ছেড়ে দেন।

জোসনা বেগমের দাবি, মূলত এরপর থেকেই জমিটি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। তাঁর দখলে থাকা জমিতে লাগানো খেজুর, কলা, মেহগনি, আম, কাঁঠাল ও কদমগাছ প্রতিপক্ষের লোকজন কেটে ফেলেন এবং সিএন্ডবি সড়কসংলগ্ন জমি ভরাটের চেষ্টা চালান। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। পরবর্তীতে জমিতে টিনের বেড়া দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করলে সেটি ভেঙে ফেলার পাশাপাশি তাঁকে মারধর করা হয়। সে সময় তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বসবাসের জন্য সেখানে ইট দিয়ে স্থায়ী বাড়ি নির্মাণ করেন জোসনা বেগম।

সর্বশেষ গত ২০ নভেম্বর রাতে আলমগীর হোসাইনের ভাড়াটে লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাঁর বাড়িটি ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন জোসনা। এ সময় বাড়ির টিনের বেড়া কেটে ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সিসি ক্যামেরা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এমনকি বাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা তাঁর মা রবিজানকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ভাঙচুরে পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভুক্তভোগীর আরও অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁদের জমিটি বিক্রি করে দিতে অথবা দখল ছেড়ে দিয়ে বড় ভাই বুলবুলের জমির পেছনে সরে যেতে অব্যাহত চাপ দিচ্ছেন এবং দাবি না মানায় নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

অন্যদিকে, অভিযুক্ত আলমগীর হোসাইন ২০২৬ সালের ৫ মে ওই ১০৩ নম্বর দাগে প্রণব কুমারের কাছ থেকে ১৪ শতক এবং প্রশান্ত কুমারের কাছ থেকে সাত শতক জমি ক্রয় করে সেখানে ইটের বাউন্ডারি নির্মাণ করেছেন বলে জানা গেছে। তবে জোসনা বেগমের বসতবাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আলমগীর হোসাইন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গভীর রাতে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গভীর রাতে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ