রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় মঞ্চে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা ও বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নগরীর মাস্টারশেফ রেস্টুরেন্টের ব্যাংকোয়েট হলে ‘জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)-এর উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন। তিনি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর সাবেক চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাবেক রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় বাস্তবতা ও চাহিদা বিবেচনায় নিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতিনির্ধারক, সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের মধ্যে কার্যকর সংলাপ ও সমন্বয় গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির বহুমুখী সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের জ্বালানিসংক্রান্ত ন্যায্য দাবিনামা তুলে ধরা হয়।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় সেচ, কৃষি, মৎস্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব জ্বালানির ভূমিকা। এ ছাড়া সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি, ছাদভিত্তিক সোলার (রুফটপ সোলার) স্থাপন, কমিউনিটিভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ গ্রহণ এবং এই খাতে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সবুজ উদ্যোক্তা তৈরির সম্ভাবনার দিকগুলো নিয়েও অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) যৌথভাবে এই সভার বাস্তবায়ন করে। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে একশনএইড বাংলাদেশ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, স্থানীয় নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এই সংলাপের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে জনগণকেন্দ্রিক টেকসই সমাধান ও আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে, যা স্থানীয় পর্যায়ে একটি পরিবেশবান্ধব ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গভীর রাতে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গভীর রাতে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ