রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

favicon
মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজশাহীর মোহনপুর উপজেলার করিশা গ্রামে বাড়ির পাশের এই পানের বরজ থেকে শেফালী বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজশাহীর মোহনপুর উপজেলায় নিজ বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে উপজেলার করিশা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং একই এলাকার কোঁকড়ার মেয়ে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশে অস্বাভাবিক শব্দ শুনে তার ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। শব্দ শুনে সন্দেহ হলে তিনি ঘর থেকে বাইরে বের হওয়ার সময় দেখতে পান, বাড়ির বাইরের প্রধান ফটক বন্ধ রয়েছে এবং তার মা নিজ ঘরে নেই।

বিষয়টি টের পেয়ে নবাব আলী উদ্বিগ্ন হয়ে আশপাশে মাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজের ভেতরে তিনি তার মা শেফালী বেগমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল ও পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
গভীর রাতে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গভীর রাতে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ