রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন

আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন

favicon
স্টাফ রিপোর্টার :
আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে: মাহফুজুর রহমান রিটন
বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

নতুন প্রজন্মকে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাসে বলীয়ান করে গড়ে তুলতে কারাতে চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ঘোষণা দিয়েছেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সিটি করপোরেশন কারাতে চর্চাসহ সব ধরনের ক্রীড়া উদ্যোগে সার্বিক সহযোগিতা করবে এবং আগামীতে রাসিকের ব্যবস্থাপনায় ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে আয়োজিত বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মোট ১৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, কারাতে কেবল আত্মরক্ষার কৌশল নয়, বরং এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা জাগ্রত করে। তরুণ প্রজন্মকে সুস্থ, সাহসী ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এই খেলাটির চর্চা ব্যাপকভাবে বাড়ানো প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক আয়োজন তৃণমূল থেকে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রাসিক প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে, যার মাধ্যমে দেশব্যাপী নতুন প্রতিভা অন্বেষণ ও দক্ষ খেলোয়াড় তৈরির অবারিত সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে বেছে নিতে উৎসাহিত করতে সরকার খেলোয়াড়দের ভাতা প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে রাজশাহীর ক্রীড়াঙ্গনে অনবদ্য অবদান রাখা প্রয়াত কৃতী ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং এ সময় অংশগ্রহণকারীদের পরিবেশনায় এক মনোজ্ঞ কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে এবং বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যসচিব শেখ মাহমুদুন্নবী তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইমদাদুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী কে এম আতিকুর রহমান এলান।

দিনব্যাপী এই ক্যাম্পে ব্ল্যাক বেল্ট পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কারাতে কোচ মো. জসিম উদ্দীন এবং ফেডারেশনের রেফারি কমিশনের সম্পাদক মো. শফিকুল আজম রাসেল। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যবসায়ী খাজা তারেক সিজার, কে এম আবুল কালাম রহমান, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ সখিনা খাতুন, কোষাধ্যক্ষ জরিনা খাতুন, সদস্য বীথি মনি ও লাভলী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
গোমস্তাপুর ও শিবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক দিনে ২২ নতুন রোগী শনাক্ত
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ
মান্দায় অসহায় নারীর বসতবাড়ি ভাঙচুর ও সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করার অভিযোগ
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ন্যায্য রূপান্তর নিয়ে সংলাপ অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গভীর রাতে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গভীর রাতে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ