সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ভূমিমন্ত্রী

আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ভূমিমন্ত্রী

favicon
স্টাফ রিপোর্টার :

রাজধানীর পুরানা পল্টনে নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২-এর ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন ভূমি মন্ত্রী এবং অন্যান্য অতিথিবৃন্দ।

নাগরিকদের জন্য ভূমিসেবা আরও সহজলভ্য, দ্রুত ও সম্পূর্ণ হয়রানিমুক্ত করার প্রত্যয় নিয়ে রাজধানীর পুরানা পল্টনে যাত্রা শুরু করলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’। আধুনিক তথ্যপ্রযুক্তি ও দ্রুতগতির সেবার সমন্বয়ে গড়ে তোলা এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রটির সার্বিক কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সেবা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী উল্লেখ করেন যে, জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার। ভূমি সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসন এবং নাগরিকরা যাতে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালাল চক্রের প্রভাব ছাড়াই স্বল্প সময়ে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই বিকেন্দ্রীকৃতভাবে এই সেবা কেন্দ্রগুলো গড়ে তোলা হচ্ছে। পুরানা পল্টনের এই নতুন কেন্দ্রটি রাজধানীর সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের ভূমিসেবা প্রাপ্তির প্রক্রিয়াকে বহুগুণ সহজতর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিভিত্তিক রূপান্তরের মাধ্যমে ভূমি দপ্তরগুলোকে জনগণের সত্যিকারের সেবাকেন্দ্রে পরিণত করা হচ্ছে। নাগরিকদের ঘরের কাছে হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে কাঠামোগত সংস্কারের পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী জানান, নতুন এই কেন্দ্রের মাধ্যমে পর্চা, নামজারি সংক্রান্ত সহায়তা এবং বিভিন্ন পরামর্শমূলক সেবা দ্রুততার সাথে প্রদান করা হবে, যা ভূমিসেবা কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার