শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › ঢাকার গণপরিবহন ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

ঢাকার গণপরিবহন ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

favicon
উপচার ডেস্ক :-

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত।

রাজধানী ঢাকার সার্বিক গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূরীকরণ এবং সড়কে পূর্ণ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে এ বৈঠক সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর প্রধান সড়কগুলোতে অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণ, সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব এবং সড়কে সার্বিক নিরাপত্তা জোরদার করার রূপরেখা নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে ঢাকার গণপরিবহনের আধুনিকায়ন, নির্দিষ্ট বাস রুট ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা জোরদার, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সমন্বিত নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর সমন্বয়ের পাশাপাশি বিদ্যমান আইনি কাঠামো কঠোরভাবে প্রয়োগের বিষয়টিও পর্যালোচনায় আসে।

গুরুত্বপূর্ণ এই নীতি-নির্ধারণী বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এছাড়াও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার