রাজশাহীতে মাহাবুব এলাহীর জানাজা সম্পন্ন
রাজশাহীতে বিশিষ্ট নাগরিক ও রাজারহাতা পানবর এলাকার বাসিন্দা মাহাবুব এলাহী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত আনুমানিক ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নগরীর ১১ নম্বর ওয়ার্ডের রাজারহাতা পানবর এলাকার বাসিন্দা মরহুম ফজলে এলাহীর মেজো ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মরহুম রাজ্জাক এলাহী ও আকবর এলাহীর সহোদর ভাই।
সোমবার বাদ জোহর রাজারহাতা জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজে জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মরহুমের জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন।