মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানার সামনে সাংবাদিকদের অবস্থান
সাংবাদিকদের চরিত্রহনন ও হুমকি

অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানার সামনে সাংবাদিকদের অবস্থান

favicon
স্টাফ রিপোর্টার :

অপপ্রচার ও হুমকিদাতাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও পেশাদার সাংবাদিকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি ও অজ্ঞাত পরিচয় পেজ ব্যবহার করে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পেশাদার গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক কুৎসা রটনা, মনগড়া তথ্য প্রচার ও ক্রমাগত প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। এ ধরনের পরিকল্পিত সাইবার সন্ত্রাসের সাথে সরাসরি জড়িতদের দ্রুততম সময়ে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি চিহ্নিত অপরাধী জুলু, রাব্বানী ও মামুনুর রহমান কাচুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার রাত ৯টা ৫০ মিনিটে বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে এই ক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে সমবেত সাংবাদিকেরা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দীর্ঘদিন ধরে পেশাদার গণমাধ্যমকর্মীদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করতে অপতৎপরতা চালিয়ে আসছে। ফেসবুকের মতো উন্মুক্ত প্ল্যাটফর্মকে অপব্যবহার করে সাংবাদিকদের পরিবার ও কর্মজীবন নিয়ে ধারাবাহিক মিথ্যাচার ছড়ানো হচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সাইবার অপরাধীদের আইনের মুখোমুখি করার দাবিতে টানা প্রায় দুই ঘণ্টা, অর্থাৎ রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকে।

পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, পিপিএম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর সবুর, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন, রাজশাহী প্রেসক্লাবের সদস্য ও ‘দৈনিক রাজশাহীর আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান এবং জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল মুগনী নীরুসহ আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসেন।

এ সময় আরএমপির মুখপাত্র সাংবাদিকদের দাবি গুরুত্বসহকারে শোনেন এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সহায়তায় এই সাইবার অপরাধী চক্র ও হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও সুস্পষ্ট আইনি পদক্ষেপের নিশ্চয়তা পাওয়ার পর সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দরা মতবিনিময় করে সাংবাদিকদের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার