মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক
টেনিস টুর্নামেন্টের উদ্বোধনে ডিআইজি আশিক সাঈদ

আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী টেনিস কমপ্লেক্সে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের একাংশ।

রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা ৩১তম “জে-৩০ রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬”। সোমবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ আন্তর্জাতিক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। দেশি-বিদেশি উদীয়মান টেনিস প্রতিভাদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে রাজশাহী টেনিস কমপ্লেক্স প্রাঙ্গণ।

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি বলেন, আন্তর্জাতিক পরিসরে এ ধরনের মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর রাজশাহীর সমৃদ্ধ ক্রীড়া ঐতিহ্যকে আন্তর্জাতিক মহলে আরও সমুন্নত করবে। একই সঙ্গে এটি স্থানীয় ও দেশীয় উদীয়মান তরুণ খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও প্রতিভা প্রমাণের এক অনন্য সুযোগ সৃষ্টি করছে। তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা তরুণ প্রজন্মের মাঝে নিয়মশৃঙ্খলা, আত্মবিশ্বাস, সহনশীলতা ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে তাদের ইতিবাচক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দেশি ও বিদেশি খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান এবং আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।

উদ্বোধনী আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের (ঢাকা) সাধারণ সম্পাদক। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক ও টেনিসপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার