মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

favicon
উপচার ডেস্ক :-

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল।

চতুর্থ শিল্পবিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ তাগিদ দেন।

সাক্ষাৎকালে বিকল্প জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তির রূপান্তর এবং আধুনিক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও নতুন বিনিয়োগ আকর্ষণে ব্যাংক ঋণের সুদের হার উল্লেখযোগ্য হারে কমানোর ওপর জোর দেন তিনি।

অর্থনীতির বিকাশ ও শিল্পায়নের ঐতিহাসিক পটভূমি টেনে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদানের কার্যকর নীতি গ্রহণ করা হয়েছিল। সেই যুগান্তকারী পদক্ষেপের ফলেই রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো উন্নয়নবঞ্চিত এলাকায় ব্যাপক শিল্পায়ন, নতুন কলকারখানা স্থাপন ও উদ্যোক্তা তৈরি সম্ভব হয়েছিল।

সাক্ষাতকালে ডিসিসিআই নেতারা জানান, ২০৩৪ সালের মধ্যে জাতীয় অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে রূপান্তরের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক রূপরেখা অনুযায়ী কাজ করছে ব্যবসায়ী সমাজ। সরকারের সঙ্গে নিবিড় অংশীদারিত্বের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বর্তমান সংকটগুলো কাটিয়ে উঠে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দ দেশের বাণিজ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো রাষ্ট্রপতির সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। একই সঙ্গে ডিসিসিআই আয়োজিত আসন্ন বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি সানন্দে তা গ্রহণ করেন।

গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বিগত অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের মুক্তিকামী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার রক্ত ও আত্মত্যাগ দিয়েছে। কিন্তু রাজনৈতিক সুবিধার অপব্যবহারের কারণে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রায়শই বাধাগ্রস্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে রাষ্ট্রীয়ভাবে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠার ফলে জাতীয় অগ্রগতি থমকে গিয়েছিল এবং ব্যবসা-বাণিজ্যে দীর্ঘস্থায়ী স্থবিরতা তৈরি হয়েছিল। বিশেষ করে ব্যক্তিস্বার্থ ও লোভের বলি বানিয়ে দেশের ব্যাংকিং কাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার